গাজীপুর, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের (ব্রি) বিজ্ঞানীদের উদ্ভাবিত ব্রি হাইপ্রিড ধান-২ এর বীজ সারা বছর ধরে কমমূল্যে ও সহজ উপায়ে কৃষকের কাছে পৌঁছানোর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
এ জন্য ব্রি বেসরকারি সংস্থা ও বিএডিসির সাহায্য সহযোগিতা নিতে পারে।
বার্ষিক পর্যালোচনা সভায় ব্রি-র বিজ্ঞানীরা হাইব্রিড ধান নিয়ে এ প্রস্তাবনা রাখেন।
গাজীপুরের ব্রি মিলনায়তনে বুধবার চারদিনের এ সভা শেষ হয়েছে।
সভায় বিজ্ঞানীরা মোট ২৭ টি প্রতিবেদন দাখিল করেন।
সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রি-র পরিচালক (প্রশাসন) ড. এ ডব্লিউ জুলফিকার, পরিচালক (গবেষণা) ড. এম এ সালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/২১৪৫ ঘ.
bdnews24