২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

সড়ক দুর্ঘটনায় বুধবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট থানার এক কনস্টেবল নিহত এবং এক সহকারী উপ-পরিদর্শক আহত হয়েছেন। উপজেলার লামা হাদারপাড় মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 03:37 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

সিলেট, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সড়ক দুর্ঘটনায় বুধবার দুপুরে সিলেটের গোয়াইনঘাট থানার এক কনস্টেবল নিহত এবং এক সহকারী উপ-পরিদর্শক আহত হয়েছেন। উপজেলার লামা হাদারপাড় মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত কনস্টেবল হলেন রফিকুল ইসলাম। আহত সহকারী উপ-পরিদর্শক আলমগীর হোসেনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোয়াইনঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কিবরিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মটরসাইকেলযোগে থানা থেকে হাদারপাড় যাওয়ার পথে লামা হাদারপাড় মোড়ে দ্রুতগামী একটি ট্রাক তাদের ধাক্কা দিয়ে পাশের খাদে ফেলে দেয়। এতে ঘটনাস্থলে রফিকুল ইসলাম মারা যান। ট্রাক চালক ও তার সাহায্যকারী পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩১ ঘ.