২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অবসরে যাওয়া চার কর্মকর্তাকে সচিব পদে পদোন্নতি

চারদলীয় জোট সরকার শাসনামলে অবসরে যাওয়া চারজন যুগ্ম-সচিব ও উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাকে পুরনো তারিখ দিয়ে (ভূতাপেক্ষ বা ব্যাক ডেটে) সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় থেকে বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। তবে তাদের চাকরিতে পুনর্বহাল করা হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 03:29 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোট সরকার শাসনামলে অবসরে যাওয়া চারজন যুগ্ম-সচিব ও উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাকে পুরনো তারিখ দিয়ে (ভূতাপেক্ষ বা ব্যাক ডেটে) সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সংস্থাপন মন্ত্রণালয় থেকে বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। তবে তাদের চাকরিতে পুনর্বহাল করা হয়নি। ওই চার কর্মকর্তা তাদের অবসর গ্রহণের দিন থেকে সচিব হিসেবে যাবতীয় সুবিধা পাবেন বলে সংস্থাপন মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে। সরকারের কাছে আবেদন এবং প্রশাসনিক ট্রাইব্যুনালের রায়ের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়েছে। ওই চার কর্মকর্তা হলেন- প্রাক্তন যুগ্ম-সচিব সৈয়দ আবদুল মালেক, প্রাক্তন যুগ্ম-সচিব ড. এমএ কামাল, প্রাক্তন উপ-সচিব পুলিন বিহারী দেব এবং প্রাক্তন উপ-সচিব এনামুল কবীর। প্রাক্তন যুগ্ম-সচিব সৈয়দ আবদুল মালেককে ২৭ আগস্ট, ২০০৩ থেকে অতিরিক্ত সচিব পদে এবং ১৫ ফেব্র"য়ারি ২০০৫ থেকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এতে বলা হয়, একই বছরের ১৩ মার্চ বয়স ৫৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তিনি সচিব পদে দায়িত্ব পালন করেছেন বলে গণ্য করা হবে। ১৪ মার্চ ২০০৫ থেকে ১৩ মার্চ ২০০৬ পর্যন্ত এক বছর সময়কে তার অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) হিসেবে গণ্য করা হবে। ১৪ মার্চ থেকে তার অবসর কার্যকর হবে। প্রাক্তন যুগ্ম-সচিব ড. এমএ কামালকে ২৭ আগস্ট, ২০০৩ থেকে অতিরিক্ত সচিব পদে এবং ১৫ ফেব্র"য়ারি ২০০৫ থেকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এতে বলা হয়, ২০০৭ সালের ২৭ ফেব্র"য়ারি বয়স ৫৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তিনি সচিব পদে দায়িত্ব পালন করেছেন বলে গণ্য করা হবে। ২৮ ফেব্র"য়ারি ২০০৭ থেকে ২৭ ফেব্র"য়ারি ২০০৮ পর্যন্ত এক বছর সময়কে তার অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) হিসেবে গণ্য করা হবে। ২৮ ফেব্র"য়ারি থেকে তার অবসর কার্যকর হবে। প্রাক্তন উপ-সচিব পুলিন বিহারী দেবকে ১৩ জুন, ২০০২ থেকে যুগ্ম-সচিব, ২৭ আগস্ট, ২০০৩ থেকে অতিরিক্ত সচিব পদে এবং ১৫ ফেব্র"য়ারি ২০০৫ থেকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। এতে বলা হয়, ৫ নভেম্বর, ২০০৬ তারিখে বয়স ৫৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তিনি সচিব পদে দায়িত্ব পালন করেছেন বলে গণ্য করা হবে। ৬ নভেম্বর ২০০৬ থেকে ৫ নভেম্বর ২০০৭ পর্যন্ত এক বছর সময়কে তার অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) হিসেবে গণ্য করা হবে। ৬ নভেম্বর থেকে তার অবসর কার্যকর হবে। প্রাক্তন উপ-সচিব এনামুল কবীরকে ১৩ জুন, ২০০২ থেকে যুগ্ম-সচিব, ২৭ আগস্ট, ২০০৩ থেকে অতিরিক্ত সচিব পদে এবং ১৫ ফেব্র"য়ারি ২০০৫ থেকে সচিব পদে পদোন্নতি দেয়া হয়। এতে বলা হয়, ২০০৫ সালের ১৯ ডিসেম্বর তার বয়স ৫৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তিনি সচিব পদে দায়িত্ব পালন করেছেন বলে গণ্য করা হবে। ২০ ডিসেম্বর ২০০৫ থেকে ১৯ ডিসেম্বর ২০০৬ পর্যন্ত এক বছর সময়কে তার অবসর প্রস্তুতিমূলক ছুটি (এলপিআর) হিসেবে গণ্য করা হবে। ২০ ডিসেম্বর থেকে তার অবসর কার্যকর হবে। চারটি আদেশেই বলা হয়েছে, ওই চার কর্মকর্তার অবসর কার্যকর হওয়ার পূর্ব পর্যন্ত সময়ের জন্য তারা বকেয়াসহ সব ধরনের বেতন-ভাতা ও পেনশন সুবিধাসহ যাবতীয় আর্থিক সুবিধা পাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২১২৬ঘ.