২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিচার ও আইন বিভাগের দ্বন্দ্ব মিটিয়ে ফেলা হবে'

বিচার বিভাগ ও আইন বিভাগের মধ্যে চলমান দ্বন্দ্বের ব্যাপারটিকে 'দুঃখজনক' আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বুধবার জাতীয় সংসদে বলেছেন এ দ্বন্দ্ব মিটিয়ে ফেলা হবে। সরকার ন্যায় বিচার নিশ্চিত করবে বলেও তিনি আশ্বাস দেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 01:05 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বিচার বিভাগ ও আইন বিভাগের মধ্যে চলমান দ্বন্দ্বের ব্যাপারটিকে 'দুঃখজনক' আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বুধবার জাতীয় সংসদে বলেছেন এ দ্বন্দ্ব মিটিয়ে ফেলা হবে। সরকার ন্যায় বিচার নিশ্চিত করবে বলেও তিনি আশ্বাস দেন। জাতীয় সংসদের বুধবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে কিশোরগঞ্জ -৩ আসনের সাংসদ মোঃ মজিবুল হকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান,আইন, বিচার ও সংসদ মন্ত্রণালয়ের সচিব পদটি বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য সংরক্ষিত রাখার কোন পরিকল্পনা সরকারের নেই। জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আইন সচিব পদে বিচারবিভাগীয় কাউকে নিয়োগ দেওয়ার জন্য আন্দোলন করে আসছে। প্রধানমন্ত্রী এ বিষয়ে বলেন, "কে কোন মন্ত্রণালয়ে সাচিবিক দায়িত্ব পালন করবেন তা সরকারই নির্ধারণ করতে পারে। কারণ, সংবিধান অনুযায়ী আইনসহ অন্যান্য মন্ত্রণালয় সরকারের নির্বাহী বিভাগের অবিচ্ছেদ্য অংশ।" আইন মন্ত্রণালয়কে সুপ্রিমকোর্ট বা বিচার বিভাগের কোন অংশ বা স