২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফিরেছেন এরশাদ

সৌদি আরবে উমরাহ হজ পালন শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। বুধবার সকালে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 10:46 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরবে উমরাহ হজ পালন শেষে দেশে ফিরেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। বুধবার সকালে কাতার এয়ারলাইন্সের একটি বিমানে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এরশাদ গত ১২ মার্চ সৌদি আরবে যান। তার সফরসঙ্গী ছিলেন ছেলে এরিক এরশাদ, ব্যক্তিগত সচিব খালেদ আখতার, দলের সভাপতিমণ্ডলীর সদস্য গোলাম মসিহ এবং সাংসদ এইচ এম গোলাম রেজা। বিমানবন্দরে এরশাদকে স্বাগত জানান দলের মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান, সৈয়দ আবু হোসেন বাবলা, অধ্যাপক দেলোয়ার হোসেন, গোলাম কিবরিয়া টিপু, ফকির আশরাফ, এস এম এম আলম প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/টিআর/১৬৪৬ ঘ.