২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমাকে বিদেশ যেতে দেওয়া হয়নি: শামসুল ইসলাম

সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম জানিয়েছেন, বুধবার দুপুরে জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 10:10 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলাম জানিয়েছেন, বুধবার দুপুরে জিয়া আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছে। সাবেক মন্ত্রী বলেন, চিকিৎসার জন্য ব্যাংকক যেতে বিমানবন্দরে অপেক্ষা করছিলেন তিনি। দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শামসুল ইসলাম বলেন, ''দুপুর ১টা ৪০ মিনিটে আমার থাই বিমানের ফ্লাইট ছিল। আমাকে কোনো কারণ ছাড়া ইমিগ্রেশন থেকে বলা হয়েছে- স্যার, যেতে পারবেন না; ওপরের নিষেধাজ্ঞা আছে। এরপর আমি বাসায় ফিরে এসেছি।'' তিনি বলেন, "অসুস্থ বলে চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছিলাম। বামরুনগ্রাদ হাসপাতালে ডাক্তারের সঙ্গে দিনক্ষণও ঠিক করা ছিল।'' প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকার আমলে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা গ্যাটকোসহ কয়েকটি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে এম শামসুল ইসলামও উচ্চ আদালতের জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এজে/এসকে/১৬০৪ঘ.