২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানায় এফবিআই'র নতুন দল

বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা তদন্তে সাহায্য করতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের নতুন একটি দল মঙ্গলবার ঢাকায় পৌঁছেছে। বুধবার সকালে তারা পিলখানায় ঘটনাস্থল পরিদর্শনে গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2009, 08:44 AM

Updated : 26 Aug 2022, 11:12 AM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনা তদন্তে সাহায্য করতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের নতুন একটি দল মঙ্গলবার ঢাকায় পৌঁছেছে। বুধবার সকালে তারা পিলখানায় ঘটনাস্থল পরিদর্শনে গেছেন। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বুধবার বলেন, "মঙ্গলবার বিভিন্ন সময়ে এফবিআই'র একটি দল ঢাকা পৌঁছেছে। তারা পিলখানায় সংঘটিত ঘটনার তদন্তে সহায়তা করবে।" এদিকে সিআইডির তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এফবিআইয়ের যে টিমটি বর্তমানে ঢাকায় আছেন তারা আট সদস্য বিশিষ্ট। তারা সকালে পিলখানায় ঘটনাস্থল পরিদর্শনের জন্য গেছেন। বিডিআরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মইনুল ইসলাম দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এফবিআইয়ের একটি দল পিলখানায় অবস্থান করছেন। তারা সিআইডিকে সহায়তা করছে। তাদের সঙ্গে আমার দেখা এবং কথা হয়েছে।" সরকারের আবেদনের পরিপ্রক্ষিতে বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্ত ও এ ব্যাপারে সহায়তা করার জন্য এর আগে এফবিআই-এর দুই সদস্যের একটি অগ্রবর্তী দল গত ৮ মার্চ বাংলাদেশে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এলএইচ/এজে/১৩৩৩ ঘ.