২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যালেঞ্জ মোকাবেলায় শিশু-কিশোরদের গড়ে তুলতে হবে: তথ্যমন্ত্রী

অগ্রসর পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শিশু-কিশোর ও যুবকদের আত্মনির্ভরশীল, সমাজ সচেতন ও মূল্যবোধে উদ্বুদ্ধ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2009, 02:44 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

জামালপুর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অগ্রসর পৃথিবীর চ্যালেঞ্জ মোকাবেলার জন্য শিশু-কিশোর ও যুবকদের আত্মনির্ভরশীল, সমাজ সচেতন ও মূল্যবোধে উদ্বুদ্ধ করে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী আবুল কালাম আজাদ। তিনি বলেন, "জ্ঞানভিত্তিক সমাজ ব্যবস্থা দ্রুত বিকশিত হচ্ছে। তরুণ সমাজকে এ সময় জ্ঞানভিত্তিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।" বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯০তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জামালপুর স্টেডিয়ামে ঢাকা অঞ্চলের দ্বিতীয় কাব ক্যাম্পুরি উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এ কথা বলেন। বাংলাদেশ স্কাউটস ছয়দিনের এ ক্যাম্পুরির আয়োজন করেছে। স্বচ্ছ জবাবদিহিতামূলক সৎ, দায়িত্ববান ও জ্ঞানসম্পন্ন নেতৃত্ব সৃষ্টি করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। স্কাউটিংয়ের উন্নয়ন ও স