২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে কলোনিতে আগুন, ৩০টি বসতঘর পুড়ে ছাই

রংপুর শহরের মুসলিমপাড়া কলোনিতে মঙ্গলবার ভোররাতে আগুন লেগে ৩০টি বসতঘর পুড়ে গেছে। এ কলোনিতে ৭০টির মত পরিবার বাস করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2009, 12:17 PM

Updated : 26 Aug 2022, 11:12 AM

রংপুর, মার্চ ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রংপুর শহরের মুসলিমপাড়া কলোনিতে মঙ্গলবার ভোররাতে আগুন লেগে ৩০টি বসতঘর পুড়ে গেছে। এ কলোনিতে ৭০টির মত পরিবার বাস করে। রংপুরের দমকল কর্মকর্তা আফজাল হোসেন জানান, ভোররাত সাড়ে ৪টার দিকে শহরের রেলওয়ে স্টেশন সংলগ্ন মুসলিমপাড়া কলোনিতে আগুন লাগে। দমকলকর্মীরা সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে ৩০টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। এতে আট থেকে ১০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক কল্লোল কুমার রায় জানান, ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে নগদ দুই হাজার টাকা এবং ২০ কেজি করে চাল জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৮১৬ ঘ.