২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলের গুলবাগে সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত

রাজধানীর মতিঝিল থানাধীন গুলবাগ ঝিলপাড় এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। নিহত বিল্লাল হোসেন (২২) ও আহত মনির হোসেন (২৫) সহোদর । তারা গুলবাগের ৩৩৫ নম্বর ভাড়া বাসায় থাকেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 06:42 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রাজধানীর মতিঝিল থানাধীন গুলবাগ ঝিলপাড় এলাকায় সন্ত্রাসীদের গুলিতে এক যুবক নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন। নিহত বিল্লাল হোসেন (২২) ও আহত মনির হোসেন (২৫) সহোদর । তারা গুলবাগের ৩৩৫ নম্বর ভাড়া বাসায় থাকেন। শরীরে ছয়টি গুলিবিদ্ধ মনিরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিল্লালের বোন পারুল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মনির ও বিল্লালকে ফোন করে কারা যেন গুলবাগ ইন্দুপুরী শাকওয়ালার টিনশেড বাড়িতে যেতে বলে। সেখানে যাওয়ার পর তারা বিল্লাল ও মনিরকে গুলি করে। ঘটনাস্থলেই বিল্লাল নিহত হয়। গুরুতর আহত অবস্থায় মনিরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। মনির জানান, স্থানীয় সন্ত্রাসী শিশির, ইকবাল, মোক্তার, রাসেল, মাসুদসহ ৫/৬ জন তাদের গুলি করে। তিনি জানান, মাসুদসহ এরা সবাই স্থানীয় সন্ত্রাসী ও মাদকের বিশেষ করে ইয়াবার ব্যাবসা করে। মনিরদের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস থানাধীন শাহপুরে। দুই ভাই তিনবোনের মধ্যে বিল্লাল সবার ছোট। কিছুদিন আগেই মনির সৌদি আরব থেকে দেশে এসেছে। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুৃল ইসলাম জানান, সন্ত্রাসীদের গুলিতে বিল্লাল ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মনিরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষনিকভাবে ঘটনার কারণ জানা যায়নি। অনুসন্ধান চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এইচএ/০০৪০ঘ.