২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই অতিরিক্ত সচিবসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল

প্রশাসনের দুইজন অতিরিক্ত সচিবসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। সোমবার এসব রদবদলের আদেশ জারি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 03:19 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনের দুইজন অতিরিক্ত সচিবসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। সোমবার এসব রদবদলের আদেশ জারি করা হয়। অতিরিক্ত সচিবদের মধ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সদস্য হিসেবে কর্মরত মোল্লা মনসুর আহমেদকে বীমা অধিদপ্তরের প্রধান বীমা নিয়ন্ত্রক ও বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক হিসেবে কর্মরত ভূইয়া শফিকুল ইসলামকে বিআরডিবি'র সদস্য হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (ড্রাফটিং) একে মোহাম্মদ হোসেনকে জাতীয় সংসদ সচিবালয়ের যুগ্ম-সচিব হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। এদিকে সরকারের থিংক ট্যাংক বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক হিসেবে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তা মেজর জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হককে প্রত্যাহার করা হয়েছে। পূর্বপদে ফিরে যাওয়ার জন্য তার জন্য সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত চট্টগ্রামের আনোয়ারার ইউএনও প্রদীপ কুমার দাস ও সিনিয়র সহকারী সচিব এসএম লতিফকে দুুটি পৃথক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২১১৭ঘ.