ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন তহবিলের লটারি ২০০৯ এর ড্র অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ২টায় জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাসিয়ামে এই ড্র অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।
লটারিতে প্রথম পুরস্কার ঢাকায় একটি ফ্ল্যাট বাড়ি অথবা নগদ ২৫ লাখ টাকা পেয়েছে টিকিট নম্বর ছ ০৪৯০১১৮। দ্বিতীয় পুরস্কার একটি ৮০০ সিসি গাড়ি অথবা নগদ ৪ লাখ টাকা পেয়েছে টিকিট নম্বর জ ০৬৫১৮৯০। তৃতীয় পুরস্কার একটি ১০০ সিসি মোটর সাইকেল অথবা ১ লাখ নগদ টাকা পেয়েছে চ ০৫৯৭৯৮৬।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার কর্মকর্তা নওয়াজিশ আলী খান। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব কুতুবউদ্দিন আহমেদ এবং লটারির পরিচালক উইং কমান্ডার মহিউদ্দিন আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদ, অলিম্পিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা এবং বেশ কিছু সাধারণ মানুষ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/এসকে/১৯১৬ঘ.
bdnews24