ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্স (এনএসআই) এর নতুন প্রধান হিসেবে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মঞ্জুর আহমেদকে নিযুক্ত করেছে।
তিনি মেজর জেনারেল শেখ মনিরুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন।
সোমবার এক সরকারি ঘোষণায় বলা হয়, মঞ্জুর আহমেদকে এনএসআই প্রধান হিসেবে দুই বছর মেয়াদে নিয়োগ দেওয়া হয়েছে।
একই দিন এর আগে অপর এক ঘোষণায় জানানো হয়, মেজর জেনারেল শেখ মনিরুল ইসলামকে বদলি করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এর মহাপরিচালক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জিএনএ/কিউএইচ/এইচএ/১৭৪৪ঘ.
bdnews24