২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন

সোমবার সকাল ৮টায় শুরু হওয়া আটটি উপজেলার ১১টি ভোটকেন্দ্রে পুনঃভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিকেল সোয়া চারটায় বলেন, "ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।" (আরো তথ্যসহ-২)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2009, 06:38 AM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সোমবার সকাল ৮টায় শুরু হওয়া আটটি উপজেলার ১১টি ভোটকেন্দ্রে পুনঃভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। (আরো তথ্যসহ-২) নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (নির্বাচন) মিহির সারওয়ার মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিকেল সোয়া চারটায় বলেন, "ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।" এর আগে দুপুরে ভোটকেন্দ্র তদারকির জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব আব্দুল বাতেন বলেন, "দুপুর ১২টা পর্যন্ত শান্তিপূর্ণ ভোটগ্রহণের খবর পেয়েছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।" মিহির সারওয়ার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "সকাল আটটা থেকে এসব কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে এবং তা বিকেল চারটা পর্যন্ত চলবে।" সকালে আব্দুল বাতেন বলেন, "সুষ্ঠুভাবে ভোটকেন্দ্র চলছে। দুই ঘণ্টা পরপর ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতির খোঁজ নিচ্ছি আমরা।" সোমবার পুনঃভোটগ্রহণ হওয়া উপজেলাগুলো হচ্ছে