২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রদূত রোকন-উদদৌলা সেনাবাহিনীতে ফিরলেন

মিয়ানমারে রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত মেজর জেনারেল আবু রুশদ রোকন-উদদৌলাকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, জেনারেল রোকন-উদদৌলা এখন সশস্ত্র বাহিনী বিভাগে রিপোর্ট করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2009, 03:45 PM

Updated : 26 Aug 2022, 11:11 AM

ঢাকা, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিয়ানমারে রাষ্ট্রদূত হিসেবে নিয়োজিত মেজর জেনারেল আবু রুশদ রোকন-উদদৌলাকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে আনা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। রোববার সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, জেনারেল রোকন-উদদৌলা এখন সশস্ত্র বাহিনী বিভাগে রিপোর্ট করবেন। অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল একে মোহাম্মদ আলী সিকদারকে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। দুই বছরের চুক্তিভিত্তিক এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। সেনাবাহিনীর আরেক কর্মকর্তা কর্নেল এমএইচ সালাহ উদ্দিনকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের (এনএসআই) পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগের জন্য তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়া জনপ্রশাসনে কর্মরত কয়েকজন জুনিয়র সেনা কর্মকর্তাকেও রদবদল করা হয়েছে। মেজর তুহিন মোহাম্মদ মাসুদকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। একইসঙ্গে দুদক'র পরিচালক হিসেবে কর্মরত মেজর মুসতাইন জহির ও বাংলাদেশ জরিপ অধিদপ্তরে প্রেষণে কর্মরত সেনা কর্মকর্তা মেজর খায়রুল কাদিরকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এইচএ/২১৪৩ ঘ.