২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে যাত্রীবাহী লঞ্চ থেকে ৫০ মণ জাটকা আটক

চাঁদপুরের মেঘনায় একটি যাত্রীবাহী লঞ্চ থেকে রোববার সকালে ৫০ মণ জাটকা আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2009, 10:47 AM

Updated : 26 Aug 2022, 11:11 AM

চাঁদপুর, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরের মেঘনায় একটি যাত্রীবাহী লঞ্চ থেকে রোববার সকালে ৫০ মণ জাটকা আটক করা হয়েছে। সকাল সাড়ে ১১টায় এমভি আদর নামের যাত্রীবাহী লঞ্চ থেকে ১০টি ঝুড়ি থাকা ৫০ মণ জাটকা আটক করে উপকূলরক্ষী বাহিনী- কোস্টাগার্ড। অভিযানে নেতৃত্ব দেন কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট আনওয়ারুল করিম। লে. আনওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কোস্টগার্ড সদস্যরা চাঁদপুরের মেঘনা নদীতে নিয়মিত টহল দেওয়ার সময় বিভিন্ন যাত্রীবাহী লঞ্চে অভিযান চালায়। এ সময় শরীয়তপুরের সুরেশ্বর থেকে ঢাকাগামী এমভি আদর নামের ওই লঞ্চ থেকে এসব জাটকা আটক করা হয়।" তিনি জানান, আটক ৫০ মণ জাটকার মধ্যে অল্প কিছু পরিমাণ ইলিশ রয়েছে। এ ঘটনায় কেউ আটক করা হয়নি। জাটকাগুলো মৎস্য কর্মকর্তাদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ইলিশ সম্পদ রক্ষায় মার্চ-এপ্রিল দু'মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে লক্ষ্মীপুরের চরআলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় জাটকাসহ সব প্রকার মাছ ধরা নিষিদ্ধ থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৫