ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে বসুন্ধরা বিপণীবিতানে গিয়ে অগ্নিকাণ্ডের তদন্তকাজের খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রী তার হেয়ার রোডের সরকারি বাসভবন থেকে ধানমন্ডির দলীয় কার্যালয়ে যাওয়ার পথে দশ মিনিটের মতো সেখানে অবস্থান করেন বলে তার প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/১৯১২ঘ.
bdnews24