ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ভর্তি হয়েছেন।
(সংশোধিত)
হাসপাতালের প্রধান মিডিয়া সমন্বয়কারী মেজবাহ ইয়াজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মন্ত্রী সৈয়দ আশরাফ সকাল ১১টায় আমাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। তার ল্যাপরোস্কপি কলোরেকটাল সার্জারি হবে বেলা সাড়ে ১২টার দিকে। জেনারেল সার্জন অধ্যাপক খাদেমুল ইসলাম এই অস্ত্রোপচার করবেন।"
এ জন্য মন্ত্রীকে দুই দিন হাসপাতালে থাকতে হবে বলেও জানান মেজবাহ ইয়াজাদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএম/এজে/১৪৫১ ঘ.
bdnews24