২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

"সিনেপ্লেক্স থেকে বেরুতে দিচ্ছিল না আমাদের"

আগুন লাগার খবর জানা স্বত্ত্বেও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্স থেকে দর্শকদের বের হতে দেয়নি কর্তৃপক্ষ। দুপুর ২টায় সময়ও তাদের জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2009, 03:18 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগুন লাগার খবর জানা স্বত্ত্বেও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের স্টার সিনেপ্লেক্স থেকে দর্শকদের বের হতে দেয়নি কর্তৃপক্ষ। দুপুর ২টায় সময়ও তাদের জানানো হয়, আগুন নিয়ন্ত্রণে আছে। আগুন ছড়িয়ে পড়ার সময় সেখানে উপস্থিত ছিলেন জয়িতা ইসলাম। বন্ধুর জন্মদিন উপলক্ষে আরো ১১ জন বন্ধুর সঙ্গে স্টার সিনেপ্লেক্সে 'মনপুরা' দেখতে যান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জয়িতা জানান, দুপুর ২টার দিকে তার মা ফোন করে জানান, বসুন্ধরা সিটিতে আগুন লেগেছে, 'বের হও।' তার বন্ধুকেও বাড়ি থেকে ফোন করে বেরিয়ে যেতে বলা হয়। এ সময় সিনেমা হলের ভেতরে আশপাশে আগুন লাগার খবর ছড়িয়ে পড়লে এ সময় তাদের তিনজন বাইরে বেড়িয়ে খবর নিতে গেলে তাদের বলা হয়- 'ভয়ের কিছু নেই'। তবে বাড়ি থেকে উপর্যুপরি ফোন পেয়ে ১২ জনের মধ্য জয়িতা ও তার বন্ধু নাবিলা তখনই বের হয়ে যান। তখনও সিনেপ্লেক্সে কোন ঘোষণা দেওয়া হয়নি। এরও ১০ মিনিট পরে তৃতীয় তলায় থাকার সময় তার উপরে থাকা বন্ধুদের ফোন করে শুনতে পায় যে, সিনেপ্লেক্স থেকে সবাইকে বেরিয়ে যেতে বলা হচ্ছে। এরও কিছুক্ষণ পরে তখন ২টা ২৫ মিনিটের দিকে নিচতলায় পৌঁছালে তারা শুনতে পায়, শপিং কমপ্লেক্সের ভেতর থেকে সবাইকে বেরিয়ে যাওয়ার জন্য ঘোষণা দেওয়া হচ্ছে। জয়িতা জানান, এরই মধ্যে পুরো শপিং কমপ্লেক্সের ভেতরের সবাই তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে থাকে। মালিকদের কেউ কেউ দোকান খোলা রেখেই বেড়িয়ে পড়েন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কিউএইচ/জিএনএ/১৬৪৪ ঘ.