ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাপ্রধান মইন উ আহমেদ বৃহস্পতিবার ২৫ ফেব্র"য়ারির রক্তাক্ত বিদ্রোহের ঘটনাস্থল বিডিআর সদরদপ্তরে গিয়েছিলেন।
পুলিশ সূত্র জানায় সেনাপ্রধান বেলা দেড়টার দিকে পিলখানায় যান এবং দেড় ঘন্টা পর বেরিয়ে আসেন।
দুপুর দুইটার দিকে সরকারি তদন্ত কমিটির প্রধান এম আনিস-উজ-জামান খানও বিডিআর সদর দপ্তরে যান।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বিডিআর বিদ্রোহ ও সেনা কর্মকর্তাদের হত্যাকাণ্ডের তদন্ত করছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের তদন্তকারীরাও এ ব্যাপারে সাহায্যের জন্য বাংলাদেশে এসে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এফএফ/এসকে/২১২৩ঘ.
bdnews24