ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানার ঘটনায় নিরপেক্ষ তদন্ত নিশ্চিত না করে, বিচারের নামে প্রহসন না করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন বিএনপি'র মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন।
বুধবার বিকালে জাতীয়তাবাদী যুব দল আয়োজিত এক শোক সমাবেশে তিনি এ আহবান জানান।
দেলোয়ার বলেন, "নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত বিচার করতে হবে। কিন্তু বিচারের নামে প্রহসন করে জনগণের কাছ থেকে বাহবা নেওয়ার অপচেষ্টা করবেন না। তদন্তের নামে প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়া হলে তা শুভ হবে না।"
মুক্তাঙ্গনে বিডিআর বিদ্রোহের ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের স্মরণে যুব দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি এ সমাবেশের আয়োজন করেন। সমাবেশের পর একটি শোক র্যালি বের করা হয়।
দেলোয়ার পিলখানার ঘটনা নিয়ে সরকারের মন্ত্রী ও নেতাদের বক্তব্যে তদন্ত কাজ প্রভাবিত হচ্ছে মন্তব্য করে বলেন, "তদন্ত চলাকালে সরকারি দলের মন্ত্রী ও নেতারা যেভাবে একটা অবস্থান নিয়ে কথা বলছে, তা শুভ নয়। এতে নিরপেক্ষ তদন্তের পথ বিঘি
bdnews24