২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে কয়লাঘাট দখলের জের ধরে সংঘর্ষ, আহত ৫০

সুনামগঞ্জের তাহিরপুরে কয়লাঘাট দখল নিয়ে বুধবার দুপুরে সংঘর্ষে কমপক্ষে অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। এদেরমধ্যে গুরুতর আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2009, 12:06 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

সুনামগঞ্জ, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের তাহিরপুরে কয়লাঘাট দখল নিয়ে বুধবার দুপুরে সংঘর্ষে কমপক্ষে অর্ধশত ব্যক্তি আহত হয়েছেন। এদেরমধ্যে গুরুতর আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাহিরপুর থানার উপ-পরিদর্শক (এস আই) সামছুল আলম জানান, উপজেলার সীমান্তবর্তী লাকমা কয়লাঘাট দখল নিয়ে স্থানীয় সিরাজ মহলদার ও আফতার মাস্টারের সমর্থকদের মধ্যে বিরোধের জের ধরে দুপুর ২ টার দিকে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের প্রায় অর্ধশতাধিক আহত হয়েছেন। গুরুতর আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকিদের শ্রীপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। গুরুতর আহতরা হলেন, চান মিয়া (৫০), নুরুল হক (৩৫), কালা মিয়া (৩২), নূর মিয়া (৪৬), কুদ্দুস মিয়া (৩২), মোক্তাদির মিয়া (২৬), কফি উদ্দিন (৪৫), বাতেন মিয়া (৩৫), মানিক (২৭), আতার মিয়া (২৫), মোত্তাকিন (১৮), রুহুল আমিন (২৬), আব্দুল লতিফ (৩৬), কালা মিয়া (৩১), নবী হোসেন (২৫), জসিম (৩২), সিরাজ মিয়া (৩৮), কফিল উদ্দিন (২৪), রুহুল (২৩)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৮০২ ঘ.