২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত সেনা কর্মকর্তাদের কবরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

বিডিআর সদর দপ্তরের ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের কবরে মঙ্গলবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদার, পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2009, 05:14 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর সদর দপ্তরের ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের কবরে মঙ্গলবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় স্বরাষ্ট্র সচিব আব্দুস সোবহান শিকদার, পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা এবং আওয়ামী লীগ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রী শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন। পরে তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। পারিবারিক কারণে প্রায় এক মাস যুক্তরাষ্ট্রে থাকার পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মঙ্গলবারই দেশে ফেরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএনএস/টিআর/২৩১০ ঘ.