২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নানা আয়োজনে মিলাদুন্নবী উদযাপন

নানা আয়োজনে ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে। সাধারণ ধর্মপ্রাণদের ব্যক্তিগত ইবাদত-বন্দেগী ছাড়াও মঙ্গলবার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে বের করা হয় 'জশনে জুলুশের' মিছিল। মিছিলের পাশাপাশি ঈদে মিলাদুন্নবী পালন উপলক্ষে বিভিন্ন মোড়ে সামিয়ানা টাঙিয়ে চলে ইসলামী সংগীত ও ওয়াজ মাহফিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2009, 12:53 PM

Updated : 26 Aug 2022, 11:10 AM

চট্টগ্রাম, মার্চ ১০(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- নানা আয়োজনে ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী পালিত হচ্ছে। সাধারণ ধর্মপ্রাণদের ব্যক্তিগত ইবাদত-বন্দেগী ছাড়াও মঙ্গলবার বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান থেকে বের করা হয় 'জশনে জুলুশের' মিছিল। মিছিলের পাশাপাশি ঈদে মিলাদুন্নবী পালন উপলক্ষে বিভিন্ন মোড়ে সামিয়ানা টাঙিয়ে চলে ইসলামী সংগীত ও ওয়াজ মাহফিল। ষোলশহরস্থ আনজুমানে রহমানিয়া আহমদীয়া সুন্নীয়া মাদ্রাসা প্রাঙ্গন থেকে সকাল আটটায় বের করা হয় মিলাদুন্নবীর প্রধান শোভাযাত্রা। নগরীসহ জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি রং বেরংয়ের পতাকা, বাদ্যযন্ত্র ও মাইক নিয়ে এতে অংশ নেন। উৎসুক জনতা এবং পথচারীরা রাস্তার দুই পাশে দাঁড়িয়ে মিছিল দেখেন। মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি নগরীর মুরাদপুর, সিরাজুল্ল