২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএনএ পরীক্ষায় কর্নেল গুলজারের লাশ সনাক্ত

ডিএনএ পরীক্ষার পর বিডিআরের সিলেট সেক্টর কমান্ডার কর্নেল গুলজার আহমদের লাশ সনাক্ত হয়েছে। এছাড়া ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় নিখোঁজ আরেক বিডিআর কর্মকর্তা লে. কর্নেল মঞ্জুর-এ-এলাহীর লাশের ব্যাপারেও নিশ্চিত হয়েছে বিশেষজ্ঞ দল। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2009, 11:58 AM

Updated : 26 Aug 2022, 11:10 AM

ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিএনএ পরীক্ষার পর বিডিআরের সিলেট সেক্টর কমান্ডার কর্নেল গুলজার আহমদের লাশ সনাক্ত হয়েছে। এছাড়া ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিদ্রোহের ঘটনায় নিখোঁজ আরেক বিডিআর কর্মকর্তা লে. কর্নেল মঞ্জুর-এ-এলাহীর লাশের ব্যাপারেও নিশ্চিত হয়েছে বিশেষজ্ঞ দল। র‌্যাব মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার মঙ্গলবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানান। ওই দুই কর্মকর্তার দেহাবশেষ ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল হিমঘরে রাখা হয়েছে বলেও জানান র‌্যাব প্রধান। এর আগে গত ৪ মার্চ সেনাবাহিনীর একটি দল আঙ্গুলের ছাপ পরীক্ষা করে লে. কর্নেল মঞ্জুর-এ-এলাহীর পরিচয় প্রাথমিকভাবে সনাক্ত করে। এনিয়ে বিডিআর সদর দপ্তরের ঘটনায় এ পর্যন্ত ৫৭ জনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া মেজর আবু সাঈদ গাজ্জালী দস্তগীর, মেজর আহমেদ আজিজুল হাকিম ও ক্যাপ্টেন তানভীর হায়দার নূরও প্রাণ হারিয়েছেন তা প্রায় নিশ্চিত হলেও তাদের লাশ পাওয়া যায়নি। এর আগে গত ৩ মার্চ মেজর আশরাফ হোসেনের মৃতদেহ সনাক্ত করেন তার বোন আশরাফুন নেছা। বিডিআর সপ্তাহ উপলক্ষে ২৫ ফেব্র"য়ারি র‌্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক কর্নেল গুলজার বিডিআর সদরদপ্তরে যান। র‌্যাবে কর্মরত অবস্থায় দক্ষতার পুরষ্কার হিসেবে কর্নেল পদে পদোন্নতি দিয়ে গত বছরের ডিসেম্বরে গুলজার আহমদকে বিডিআরের সিলেট সেক্টর কমান্ডার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/এসকে/১৯৫২ঘ.