ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মানুষের সেবায় যে কোনো আত্মত্যাগে নিবেদিতপ্রাণ হওয়ার জন্য স্কাউটদের প্রতি আহবান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দেশব্যাপী 'বাংলাদেশ স্কাউটস স্বাস্থ্য শিক্ষা ক্যাম্প' উদ্বোধন করার সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বুধবার রাত নয়টায় তার হেয়ার রোডের সরকারি বাসভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জের একটি ক্যাম্পে উপস্থিত স্কাউটদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে এ স্বাস্থ্য ক্যাম্পের উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী এসময় আধুনিক, বিজ্ঞানসম্মত ও ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলায় স্কাউটদের বিশেষ ভূমিকা রাখার জন্য আহবান জানান।
শেখ হাসিনা বলেন, "স্কাউটরা দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও দুর্যোগ মোকাবেলায় বিশেষ ভূমিকা রাখতে পারে। সমাজ থেকে কূপমণ্ডুকতা ও কুসংস্কার দূর করতে স্কাউটদের বিশেষ ভূমিকা রাখতে হবে। গ্রামে-গঞ্জে স্কাউট আন্দোলন ছড়িয়ে দিতে হবে। সবাইকে বুঝিয়ে দিতে হবে মানব সেবাই সবচেয়ে বড় কাজ।"
প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট দল খোলার বিষয়টি প্রক্রিয়াধীন আছে বলেও প্রধানমন্ত্রী জানান।
বাংলাদেশের দশ লাখ স্কাউট ও রোভার স্কাউটকে স্বাস্থ্য সচেতন করে তোলা ও তাদের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় বাংলাদেশ স্কাউট ৯ থেকে ১২ মার্চ পর্যন্ত একযোগে দেশের সব জেলা ও উপজেলায় স্বাস্থ্য ক্যাম্প আয়োজনের উদ্যোগ নিয়েছে। এতে সারা দেশের ৩৬ হাজার স্কাউট সদস্য অংশ নিচ্ছে।
ক্যাম্পে অংশগ্রহণকারীদের যক্ষ্মা, কুষ্ঠ, এইচ আই ভি/এইডস, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গু, কৃমি, কালাজ্বর ইত্যাতি রোগ ছাড়াও প্রাথমিক স্বাস্থ্যসেবা, স
bdnews24