ঢাকা মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদরঘাটের লেবার হ্যান্ডলিং এর কাজ ইজারা না পেয়ে সোমবার বন্দর পরিচালকের দপ্তরে ভাংচুর করেছে সরকার সমর্থক ঘাট শ্রমিকলীগের কর্মীরা।
সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অফিস কর্মচারীরা মূল ফটক আটকে দুই হামলাকারীকে ধরে পুলিশে সোপর্দ করেছে। এরা হল আমিনুল ও আব্দুস সাত্তার ।
পরিচালক (বন্দর) মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালামাল বহনের ইজারায় বর্তমান পরিচালনাকারী তৃতীয় দরদাতা হলে তারা হাইকোর্টের একটি স্থগিতাদেশ নিয়ে আসেন। রবিবার সেটি হাইকোর্ট খারিজ করে দিলে কর্তৃপক্ষ সব্বোচ্চ দরদাতার পক্ষে সোমবার কার্যাদেশ প্রদানের প্রস্তুতি নেন।
পরিচালক বলেন, "এটি কোনভাবে জানতে পেরে তৃতীয় দরদাতার পক্ষে প্রায় ৪০ জন এসে আমাকে কার্যাদেশ না দিতে হুমকি দেয়। কিন্তু আমি তাতে রাজি না হলে তারা আমার দপ্তরে হামলা চালায়। আমার রুমের কাচ, বারান্দার টব ইত্যাদি ভাংচুর করে। পরে অফিসের কর্মচারীরা গেট আটকে দিয়ে দুইজনকে আটক করে থানায় সোপর্দ করেছে।"
মাহবুবুল আলম বলেন, "একটি সরকারি প্রতিষ্ঠানে ঢুকে এভাবে হামলা করার নিন্দা করার ভাষা আমার জানা নেই। নিশ্চয়ই তাদের পেছনে কেউ আছে। না হলে এত সাহস আসে কোথা থেকে?"
'সরকারি চাকরি করেন বলে' তিনি হামলাকারীদের সম্পর্কে আর কোন মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।
বিআইডব্লিউটিএর অভ্যর্ত্থনা কর্মী সুনীল চন্দ্র দাস বলেন, "আজ যারা এসেছিল এরাই এর আগে দরপত্র দাখিল করেছিল। অন্যরা কাজ পাওয়ায় সেদিনও এরা গণ্ডগোল করেছে।"
ঘটনাস্থলের একটি ভবন পরেই অবস্থিত মতিঝিল থানার সহ-পরিদর্শক শফিকুল ইসলাম বলেছেন বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে দু
bdnews24