ঢাকা, মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলশানের ওয়ান্ডার ল্যান্ড শিশু পার্ক বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনা করা যাবে না বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। এ সংক্রান্ত হাইকোর্টের আদেশ বহাল রেখে সোমবার সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ এ আদেশ দেন।
১৯৯০ সালে গুলশানের ওয়ান্ডার ল্যান্ড শিশু পার্কটি বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনার জন্য ইজারা দিলে স্থানীয় বাসিন্দারা এর প্রতিবাদ জানায়। তিন বছরের ইজারা পরে ১৯৯৯ সাল পর্যন্ত চলে বেআইনীভাবে।
সোমবার প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন, বিচারপতি তোফাজ্জল হোসেন, বিচারপতি এম এ মতিন ও বিচারপতি এম এ আজিজ শুনানীর পর গুলশানের শিশু পার্কটি বাণিজ্যিক ভিত্তিতে চালানো যাবে না বলে আদেশ দেন।
এ মামলায় স্থানীয় বাসিন্দাদের পক্ষে ছিলেন ব্যারিস্টার কে এস নবী ও তোফায়েলুর রহমান। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল আবেদনকারী ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও আফতাব আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /এসএম/এসকে/২১৫৩ঘ.
bdnews24