ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সিনিয়র সহকারী সচিব) আবদুস সবুর চৌধুরীকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নিয়োগ করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে সোমবার এ নিয়োগ দেওয়া হয়।
সংস্থাপন মন্ত্রণালয় থেকে আরো তিন কর্মকর্তা পদে রদবদল হয়েছে।
এদের মধ্যে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত যশোরের মনিরামপুরের প্রাক্তন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম তালুকদার প্রধানমন্ত্রীর কার্যালয়ের আবাসন প্রকল্পের সহকারী পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন।
মানিকগঞ্জের সহকারী কমিশনার নাদিরা হায়দার ও ঢাকার সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌসকে পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ডের সহকারী কমিশনার হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২১১৩ঘ.
bdnews24