ঢাকা, মার্চ ৯ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- বিদ্রোহের মামলায় বিডিআরের আরো ছয় সদস্যকে পাঁচদিন ধরে জিজ্ঞাসাবাদ করার অনুমতি আদেশ দিয়েছে আদালত।
এ ছয় বিডিআর সদস্য হল- সিপাহী ফশিউর রহমান, সিপাহী সিরাজুল ইসলাম, সিপাহী ইমরান, সিপাহী শাহ আলম, বিডিআর'র মেডিকেল সহকারি জমিরউদ্দিন এবং পাচক শাহজাহান।
সোমবার দুপুর সোয়া তিনটায় এ আদেশ দেন ঢাকার একটি আদালতের বিচারক মো. আব্দুর রহিম।
এ নিয়ে এ মামলায় মোট ১৪ জনকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেল পুলিশ।
রাষ্ট্রপক্ষে জিজ্ঞাসাবাদ করতে চাওয়ার আবেদনের শুনানিতে অংশ নেন আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপ-পরিদর্শক খন্দকার এখলাছুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিনিয়র সহকারি পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দ ১০ দিন জিজ্ঞাসাবাদ করার আবেদন করেন।
আব্দুল কাহার অভিযোগ করেন, আসামিরা অস্ত্রাগার লুট করেছে।
বিদ্রোহের ঘটনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে গত ২৮ ফেব্র"য়ারি অজ্ঞাতনামা সহস্রাধিক বিডিআর সদস্যের বিরুদ্ধে লালবাগ থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, হত্যা, লুটপাট, লাশগুমসহ বিভিন্ন অভিযোগ আনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এফএফ/জিএনএ/১৬১২ ঘ.
bdnews24