২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নেতা রাজ্জাককে মালয়েশিয়া যেতে বাধা না দেওয়ার নির্দেশ

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাককে মালয়েশিয়া যওয়া-আসায় বাধা না দেওয়ার জন্য হাইকোর্ট সরকারের প্রতি নির্দেশ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 05:55 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাককে মালয়েশিয়া যওয়া-আসায় বাধা না দেওয়ার জন্য হাইকোর্ট সরকারের প্রতি নির্দেশ দিয়েছে। পাশাপাশি তাকে মালয়েশিয়া যেতে বাধা দেওয়াকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে দুই সপ্তাহের মধ্যে কারণ দর্শানোর জন্য স্বরাষ্ট্র সচিব, অভিবাসন বিভাগের মহাপরিচালক, পুলিশের আইজি ও বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও কামরুল ইসলাম সিদ্দিকীর হাইকোর্ট বেঞ্চ রোববার রাজ্জাকের দায়ের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়। গত ৭ মার্চ মালেশিয়া যাওয়ার সময় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ ব্যারিস্টার রাজ্জাককে বাধা দেয়। রাজ্জাককে বিদেশ যেতে না দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর শুনানিতে অংশ নিয়ে আজমালুল হোসেন কিউসি বলেন, সংবিধান অনুযায়ী দেশের প্রতিটি নাগরিকের মুক্তভাবে চলাফেরার অধিকার রয়েছে। এতে রাষ্ট্র বাধা দিতে পারে না। আজমালুল হোসেনকে সহায়তা করেন ব্যারিস্টার তানভির আহমেদ আল আমিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২৩২৬ ঘ.