২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আরো দুই বিডিআর সদস্য রিমান্ডে, ৯৪ জন 'শ্যোন এরেষ্ট'

রাষ্ট্রদ্রোহের মামলায় বিডিআরের আরো দুই সদস্যকে রোববার পাঁচ দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 04:04 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাষ্ট্রদ্রোহের মামলায় বিডিআরের আরো দুই সদস্যকে রোববার পাঁচ দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এছাড়া রিমান্ডে নেওয়া দুজনসহ আরো ৯৪ জনকে নতুন করে 'শ্যোন এরেষ্ট' দেখানো হয়েছে। ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের পুলিশের জেনারেল রেকডিং কর্মকর্তা উপ-পরিদর্শক খন্দকার এখলাছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নায়েক সুবেদার ওয়ালিউল্লাহ এবং সিপাহি আল মাসুমকে মহানগর হাকিম মুহাম্মদ আব্দুর রহিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে সিআইডি হেফাজতে রিমান্ডে থাকা আসামীর সংখ্যা দাড়ালো আট। এদের মধ্যে বুধবার ডিএডি তৌহিদসহ পাঁচ জন সাত দিনের, বুধবার বাবুর্চি আমিরুল ইসলামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়। এখলাছুর রহমান জানান, নতুন করে 'শ্যোন এরেষ্ট' দেখানো ৯৪ জনের মধ্যে ২০ জন দারুসসালাম থানায় এবং ৭২ জন আশুলিয়া থানায় গত ২৭ ফেব্র"য়ারি ৫৪ ধারায় দায়ের করা মামলার আসামী। লালবাগ থানায় দায়ের করা আলোচিত এই মামলায় এ নিয়ে মোট ১৩৪ জনকে গ্রেপ্তার দেখানো হলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম /পিবি/এলএইচ/কিউএইচ/এএনএস/এইচএ/২১৫০ঘ.