২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় এফবিআই, লাশের ফরেনসিক টেষ্ট হবে

যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একটি দল রোববার ঢাকায় এসেছে। আমেরিকান সেন্টারের মুখপাত্র একথা জানান। এর আগে রোববার দিপু মনি তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, সেনা বাহিনীর সদস্যদের লাশ শনাক্ত করার জন্য এফবিআই সদস্যরা ফরেনসিক টেষ্ট করবেন। দলটি দিল্লী থেকে ঢাকায় এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 12:02 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) একটি দল রোববার ঢাকায় এসেছে। আমেরিকান সেন্টারের মুখপাত্র একথা জানান। এর আগে রোববার দিপু মনি তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, সেনা বাহিনীর সদস্যদের লাশ শনাক্ত করার জন্য এফবিআই সদস্যরা ফরেনসিক টেষ্ট করবেন। দলটি দিল্লী থেকে ঢাকায় এসেছে। সেনা বাহিনীর ছয় সদস্যের লাশ এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মন্ত্রী বলেন, "আমাদের আবেদনের প্রেক্ষিতে বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্ত ও এ ব্যাপারে সহায়তা করার জন্য এফবিআই-এর একটি অগ্রবর্তী দল আজ (রোববার) বাংলাদেশে আসছে।" মন্ত্রী বলেন, "এফবিআই-এর আরেকটি দল বাংলাদেশে আসবে। এই দলটি কবে আসবে এবং তাদের সংখ্যা বর্তমান দলের সদস্যরা আমাদের জানাবেন।" অগ্রবর্তী দলের সদস্য সংখ্যা প্রকাশ করতে অস্বীকার করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান দলটি দেশের তদন্ত দলের সঙ্গে কাজ করার শর্ত নির্ধারণ করবে। এফবিআই সদস্যদের কাজের ওপর নির্ভর করবে বাংলাদেশে তাদের অবস্থানের মেয়াদকাল। পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্কটল্যাড ইয়ার্ডেরও একটি দল শিগগিরই বাংলাদেশে আসবে। এর আগে দিপু মনি বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও ব্রিটিশ হাইকমিশনারের কাছে গত ২৫ ও ২৬ মার্চের বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে এফবিআই ও স্কটল্যান্ড ইয়ার্ডের সহায়তা চেয়েছিলেন। এতে নিহত সেনা কর্মকর্তাদের লাশ শনাক্ত করার জন্য ফরেনসিক টেষ্টের ব্যাপারেও সহায়তা চান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এফএফ/টিআর/১৭৫৫ ঘ.