২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীকে মাদকমুক্ত করে দৃষ্টান্ত স্থাপন করুন: ডাকমন্ত্রী

নরসিংদীকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলে দৃষ্টান্ত স্থাপনের জন্য স্থানীয় প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 10:51 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

নরসিংদী, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নরসিংদীকে মাদকমুক্ত জেলা হিসেবে গড়ে তুলে দৃষ্টান্ত স্থাপনের জন্য স্থানীয় প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। মন্ত্রী বলেন, "আপনারা প্রজাতন্ত্রের কর্মচারি। আপনাদের খেয়াল রাখতে হবে জেলায় কোনোভাবেই যেন আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে।" রোববার সকালে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় টেলিযোগাযোগ মন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, বিডিআর বিদ্রোহে জড়িতদের ধরতে দেশে অপারেশন রেবেল হান্ট চলছে। আপনারা সংশ্লিষ্টদের সহযোগিতা করবেন যাতে বিদ্রোহীদেরকে আইনের আওতায় আনা যায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪৮ ঘ.