২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ

পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আগামী ১০ মার্চ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কার্যালয়গুলো বন্ধ থাকবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2009, 05:45 AM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ ২৪ ডটকম)- পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আগামী ১০ মার্চ বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কার্যালয়গুলো বন্ধ থাকবে। রোববার ঢাকায় মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স সেকশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "মহানবী হযরত মুহাম্মদ (স.) এর জন্মদিন স্মরণে আগামী ১০ই মার্চ, মঙ্গলবার, ২০০৯ পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আমেরিকান সেন্টার, আর্চার কে. ব্লাড আমেরিকান সেন্টার লাইব্রেরি, স্টুডেন্ট অ্যাডভাইজিং সেন্টার এবং কনস্যুলার সেকশন বন্ধ থাকবে।" পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী বাংলাদেশে একটি জাতীয় ছুটির দিন বলেও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। বিডিনিউজ ২৪ ডটকম/এজে/এফএফ/১১৩৯ ঘ.