চট্টগ্রাম, মার্চ ০৭ (বিডিনিউজ ২৪ ডটকম)- মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের অবদান শুধু অবিস্মরণীয়ই নয়, তার ৭ মার্চের ঘোষণার মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের সূচনা ঘটে। এছাড়া তার এই ভাষণ আওয়ামী লীগকে সামনে এগিয়ে যেতে সবসময় প্রেরণা যোগায়।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে চট্টগ্রামের লালদীঘি ময়দানে মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তারা একথা বলেন।
বক্তারা জনসভায় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলারও অঙ্গীকার করেন।
বিকালে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ পরিবহনমন্ত্রী ডা. আফসারুল আমীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী দিলীপ বড়
bdnews24