২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবীণ সাংবাদিক আলী আকসাদ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য ও বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক আলী আকসাদকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। শনিবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাযা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2009, 05:07 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সদস্য ও বাংলাদেশ শান্তি পরিষদের সভাপতি প্রবীণ সাংবাদিক আলী আকসাদকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। শনিবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাযা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হয়। শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান এই প্রবীণ সাংবাদিক। তার বয়স হয়েছিলো ৭৭ বছর। দীর্ঘদিন তিনি শ্বাসকষ্ট, পারকিনসনসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। সিপিবি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকালে সিপিবি কেন্দ্রীয় কার্যালয়, জাতীয় প্রেসক্লাব, কেন্দ্রীয় শহিদ মিনারে সিপিবি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, ন্যাপ, গণতান্ত্রিক বাম মোর্চা, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতা এবং বিশিষ্টজনরা আলী আকসাদের প্রতি শ্রদ্ধা জানান। আলী আকসাদের জন্ম ১৯৩২ সালের ১ মে। তার রাজনৈতিক জীবনের শুরু ছাত্রজীবন থেকে। কৈশোরেই তিনি গোপন কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত হন। পাকিস্তান আমলে নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টির পক্ষে প্রকাশ্য প্রচারণার জন্য চার সদস্যের টিমের অন্যতম ছিলেন তিনি। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে কারাবরন করেন। কারাগারে থেকেই আলী আকসাদ