২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ট্রাক চাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় শনিবার দুপুরে বালু বোঝাই ট্রাক চাপায় সিএনজি চালিত একটি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ আরও তিনজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2009, 03:25 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

বগুড়া, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বগুড়ার শাজাহানপুর উপজেলায় শনিবার দুপুরে বালু বোঝাই ট্রাক চাপায় সিএনজি চালিত একটি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ আরও তিনজন। নিহতরা হলেন- গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের চাঁন মিয়ার ছেলে মহিদুল ইসলাম (১২), বগুড়া শহরের ফুলবাড়ি আমতলা এলাকার হযরত আলী (৫৫) ও অজ্ঞাতনামা এক শিশু (৭)। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে গাবতলী উপজেলার বাগবাড়ি থেকে যাত্রী নিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশা (বগুড়া-ঠ-১১-০৮০৯) বগুড়া শহরে যাচ্ছিল। অটোরিকশাটি শাজাহানপুর উপজেলার সুজাবাদ উত্তরপাড়া এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে বালুভর্তি একটি ট্রাক এসে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হযরত ও মহিদুল নিহত হন। আহত হন চারজন। এদের হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাতনামা শিশুটি মারা যায়। তিনি জানান, দুর্ঘটনার পরপরই ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১২২ ঘ.