২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিডিআর বিদ্রোহের মামলায় আরও ৬ জন গ্রেপ্তার

বিডিআর বিদ্রোহের মামলায় আরও ছয় জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছয় জন হলেন- নায়েক হাজি মো. নূরুল ইসলাম, বিডিআরের পেইন্টার ইয়াছিন হোসেন, সিপাহী নজরুল ইসলাম, সিপাহী মো. শাহীন, সোহেল চৌধুরী ও মো. খায়রুল ইসলাম। শেষের দু'জন বিডিআর সদস্য কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2009, 12:11 PM

Updated : 26 Aug 2022, 11:09 AM

ঢাকা, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিআর বিদ্রোহের মামলায় আরও ছয় জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ছয় জন হলেন- নায়েক হাজি মো. নূরুল ইসলাম, বিডিআরের পেইন্টার ইয়াছিন হোসেন, সিপাহী নজরুল ইসলাম, সিপাহী মো. শাহীন, সোহেল চৌধুরী ও মো. খায়রুল ইসলাম। শেষের দু'জন বিডিআর সদস্য কি না তা নিশ্চিত হওয়া যায়নি। গত ২৭ ও ২৮ ফেব্র"য়ারি যাত্রাবাড়ি ও লালবাগ থানা পুলিশ এই ছয় জনকে ৫৪ ধারায় আটক করে। এ নিয়ে এ মামলায় মোট ৪২ জনকে গ্রেপ্তার দেখানো হলো। মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল কাহার আকন্দের আবেদনের পরিপ্রেক্ষিতে শনিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম ফয়সাল আতিক বিন কাদের আটককৃতদের এ মামলায় গ্রেপ্তারের আদেশ দেন। এদিকে আব্দুল কাহ্হার আকন্দ বিকেলে সাংবাদিকদের জানান, শনিবার বিডিআর সদরদপ্তরের ভেতর থেকে আরো দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ৬ জনকে 'শ্যোন এরেষ্ট' দেখানো হয়েছে। এই ৮জনসহ এপর্যন্ত মোট ৩৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে । ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের সংশ্লিষ্ট পুলিশের উপ-পরিদর্শক জেনারেল রেকর্ডিং কর্মকর্তা খন্দকার এখলাসুর রহমান জানান, গত ৪ মার্চ ডিএসডি তৌহিদসহ পাঁচ জন, পরের দিন ৫ মার্চ ২২ জন, ৬ মার্চ সাত জন এবং আরও দুই জনকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সর্বশেষ শনিবার ৬ জনকে গ্রেপ্তার দেখানো হয় বলে জানান তিনি। বিডিআরের ঘটনায় গত ২৭ ফেব্র"য়ারি লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবজ্যোতি খীসা ছয় জনের নামোল্লেখ করে সহস্রাধিক বিডিআর সদস্যের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে এই মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এইচএ/জিএনএ/১৯১০ ঘ.