নাটোর, মার্চ ০৬ (বিডিনিউজ ২৪ ডটকম) - ফেনসিডিল আটকের ঘটনাকে কেন্দ্র করে বৃহষ্পতিবার মধ্যরাতে নাটোর রেল স্টেশনে রেলওয়ে পুলিশের সঙ্গে চোরাকারবারীদের সংঘর্ষে চার পুলিশসহ ২৫ জন আহত হয়েছেন।
চোরাকারবারীদের হামলায় স্টেশনে দাঁড়ানো একটি ট্রেনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রেলওয়ে পুলিশ তিন রাউন্ড গুলি ছোড়ে।
সংঘর্ষে আহত চার পুলিশ সদস্য হলেন- রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ফজলুল করিম, কনস্টেবল ইউসুফ, মালেক ও নাজিম উদ্দিন। বাকিদের নাম জানা যায়নি। তবে কেউ গুরুতর আহত হননি।
এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তারে করেছে। ফেনসিডিল বহন ও রেলওয়ের সম্পত্তি নষ্টের অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে।
নাটোর রেল স্টেশনের মাষ্টার জমসেদ আলী জানান, বৃহষ্পতিবার রাত সোয়া ১১টায় নীলফামারী থেকে ছেড়ে আসা খুলনাগামী ৭৪৮নং সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি নাটোর স্টেশনে পৌঁছায়। এসময় কিছু চোরাকারবারী ট্রেনে করে আনা ভারতীয় ফেনসিডিল নামিয়ে নেওয়ার চেষ্টা করলে রেলওয়ে পুলিশ তাদের বাধা দেয়।
তিনি জানান, মালামাল নামাতে ব্যর্থ হয়ে প্রায় শ'খানেক চোরাকারবারী ট্রেনের হুজ পাইপ খুলে নেয় এবং ট্রেন লক্ষ্য করে ইট ও পাথর ছুঁড়তে থাকে। এ সময় তাদের সঙ্গে রেল পুলিশে সংঘর্ষ বেধে যায়।
চোরাকারবারীদের হামলায় ট্রেনের পেছনের দুইটি বগির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রেলওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড গুলি ছোড়ে। পরে পুলিশ পাহারায় হুজ পাইপ লাগিয়ে ২০ মিনিট দেরিতে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়।
স্টেশন মাস্টার জমসেদ জানান, খবর পেয়ে নাটোর সদর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তারা ফেনসিডিল বহনের অপরাধে তরিকুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করে।
ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বড়
bdnews24