ঢাকা, মার্চ ০৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- ২০০১ সালে পল্টনে সিপিবির সভায় বোমা হামলা মামলায় মঈনুদ্দিন শেখ ওরফে জান্দাল এবং মাওলানা আবু সাঈদ ওরফে ডা. জাফরকে তিনদিন পুলিশী জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।
বৃহস্পতিবার বিকেলে মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মতিয়ার রহমান তাদের ওই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন রিমান্ড চান। মহানগর হাকিম মিনহাজুম মুনীরা শুনানি শেষে ৩ দিন রিমান্ড মঞ্জুর করেন।
এ মামলায় ইতোপূর্বে জান্দাল ও জাফর ছাড়া ১৩ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ প্রধান মুফতী আ. হান্নান এবং হুজির আরও নেতাকর্মী রয়েছে।
২০০১ সালের ২০ জানুয়ারি পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সি.পি.বি) সমাবেশে বোমা হামলা করা হয়। এ ঘটনায় সিপিবি সভাপতি মঞ্জুরুল আহসান খান বাদি হয়ে মামলা করেন।
বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/পিবি/এসকে/
bdnews24