২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ট্রেনের ধাক্কায় সওজ কর্মকর্তা নিহত

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি রেলক্রসিংয়ে বৃহস্পতিবার দুপুরে ট্রেনের ধাক্কায় সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী (যন্ত্র) আব্দুল মুকিত (৪৫) নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 02:59 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

সিলেটে, মার্চ ০৫ (বিডিনিউজ ২৪ ডটকম) - সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি রেলক্রসিংয়ে বৃহস্পতিবার দুপুরে ট্রেনের ধাক্কায় সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী (যন্ত্র) আব্দুল মুকিত (৪৫) নিহত হয়েছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মুকিত নগরীর দাউদপুরের বাসিন্দা। বিকেলে সিলেট রেলওয়ে পুলিশের অপারেশন অফিসার বাদশা মিয়া বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, অফিস থেকে বাড়ি ফেরার পথে দুপুর সোয়া ৩টায় দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি রেলক্রসিং পার হওয়ার সময় মুকিতকে ধাক্কা দেয় ঢাকাগামী আন্তনগর ট্রেন পারাবত এক্সপ্রেস। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান জিআরপির কর্মকর্তা বাদশা। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৫৫ ঘ.