২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে ব্রিটিশ সরকারের শোক ও উৎকণ্ঠার কথা জানালেন রাষ্ট্রদূত

যুক্তরাজ্যের হাইকমিশনার স্টিফেন ইভান্স বৃহস্পতিবার সন্ধ্যায় বিরোধী দলের নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিএনপির গুলশানের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2009, 02:58 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ৫ (বিডিনিউজ ২৪ ডটকম)- যুক্তরাজ্যের হাইকমিশনার স্টিফেন ইভান্স বৃহস্পতিবার সন্ধ্যায় বিরোধী দলের নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন। বিএনপির গুলশানের কার্যালয়ে এ সাক্ষাৎ হয়। এক ঘন্টা স্থায়ী সাক্ষাতে দলের চেয়ারপাসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন। পরে শমসের মবিন চৌধুরী বলেন,'' ব্রিটিশ হাইকমিশনার পিলখানার ঘটনায় তার সরকারের শোক ও উৎকণ্ঠার কথা বিরোধী দলীয় নেতাকে বলেছেন। '' শমসের মবিন বলেন, খালেদা জিয়া হাইকমিশনারকে জানিয়েছেন, পিলখানার ঘটনায় দেশ এক কঠিন পরীক্ষার মুখোমুখি হয়েছে। তবে জাতীয় ঐক্যের মাধ্যমে এ থেকে উত্তরণ হতে পারে বলে তার ধারণা। এ ব্যাপারে সরকারকে সহযোগিতা করতে বিএনপি সব সময় প্রস্তুত। বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/এসকে/২০৫৩ঘ.