২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউএনও কার্যালয়ে উপজেলা চেয়ারম্যানের তালা

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মঙ্গলবার সকালে তালা ঝুলিয়ে দেন নবনির্বাচিত উপজেলা চেযারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 02:24 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঠাকুরগাঁও, মার্চ ০৩ (বিডিনিউজ ২৪ ডটকম)- ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে মঙ্গলবার সকালে তালা ঝুলিয়ে দেন নবনির্বাচিত উপজেলা চেযারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী। সকাল ৯টার দিকে তালা ঝুলিয়ে দেওয়ার সময় ইউএনও সুলতানা পারভীন তার কার্যালয়ে ছিলেন না। প্রায় তিন ঘণ্টা পর দুপুর ১২টার দিকে সমঝোতার পর তালা খুলে দেওয়া হয়। উপজেলা চেয়ারম্যান নম্র চৌধুরী সাংবাদিকদের কাছে দাবি করেন, ইউএনও তার কার্যালয়ে প্রয়োজনীয় আসবাব সরবরাহ করেননি। তিনি বলেন, "উপজেলা চেয়ারম্যান ঠিকমত অফিসে বসতে না পারলে ইউএনও অফিসেরও কোন কর্মকর্তা বা কর্মচারি অফিসে বসতে পারবেন না।" এ ব্যাপারে ইউএনও সুলতানা পারভীন বলেন, ঘটনার সময় তিনি জেলা প্রশাসকের কার্যালয়ে ছিলেন। তিনি জানান, বরাদ্দ না থাকায় উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে চাহিদা অনুযায়ী আসবাব সরবরাহ করা সম্ভব হয়নি। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০২২ ঘ.