২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা হালনাগাদ, মানিকগঞ্জে বুধবার নিবন্ধন শুরু

মানিকগঞ্জে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করা নিয়ে পাইলট প্রকল্পের নিবন্ধনের কাজ শুরু হচ্ছে বুধবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 02:11 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, মার্চ ৩ (বিডিনিউজ ২৪ ডটকম)-- মানিকগঞ্জে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করা নিয়ে পাইলট প্রকল্পের নিবন্ধনের কাজ শুরু হচ্ছে বুধবার। ছবিসহ ভোটার তালিকা প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত হোসেন চৌধুরী জানান, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বুধবার সকাল সাড়ে ১০ টায় বালিয়াটি প্রাসাদ চত্বরে নিবন্ধন কার্যকমের উদ্বোধন করবেন। গত ২৩ থেকে ২৮ ফেব্র"য়ারি পর্যন্ত মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি ও ফুকুরহাটি ইউনিয়ন এবং মানিকগঞ্জ পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডে নতুন ভোটারদের নাম অন্তর্ভূক্তি ও তালিকা থেকে নাম বাদ দেওয়ার ব্যাপারে তথ্য সংগ্রহের কাজ শেষ করে নির্বাচন কমিশন। প্রকল্প পরিচালক জানান, ৪ থেকে ৭ মার্চ পর্যন্ত বালিয়াটি ইউনিয়ন পরিষদ কার্যালয়, ৯ থেকে ১১ মার্চ পর্যন্ত ফুকুরহাটি ইউনিয়ন পরিষদ কার্যালয় এবং ১২ থেকে ১৫ মার্চ পর্যন্ত মানিগঞ্জ পুরাতন পৌরভবনে নতুন ভোটারদের ছবি তুলে তাদের নিবন্ধন করা হবে। গত ২৯ ডিসেম্বরের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল প্রায় ৮ কোটি ১৩ লাখ। নির্বাচন কমিশন ইতিপূর্বে বলেছিল এই ভোটারের মধ্যে নতুন অন্তর্ভুক্তি,সংশোধন ও নাম বাদ দেওয়ার সংখ্যা পাঁচ শতাংশ (প্রায় ৪০ লাখ) হতে পারে। এ বছরের জানুয়ারিতে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরুর কথা থাকলেও উপজেলা নির্বাচনের কারণে তা পিছিয়ে যায়। মানিকগঞ্জে পাইলট প্রকল্পের কাজ শেষ হলে সুবিধাজনক সময়ে দেশব্যাপী ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা। বিডিনিউজ ২৪ ডটকম/এমএইচসি/টিআর/এসকে/২০০৮ঘ.