২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একনেক বৈঠকে সড়ক ও নদীতীর সংরক্ষণ বিষয়ক তিন প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৫০৮ কোটি টাকার তিনটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এরমধ্যে দুটি ভৌত-অবকাঠামো প্রকল্প এবং একটি পানি সম্পদ বিষয়ক প্রকল্প।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 01:56 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

ঢাকা, ০৩ মার্চ (বিডিনিউজ ২৪ ডটকম)- জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৫০৮ কোটি টাকার তিনটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে। এরমধ্যে দুটি ভৌত-অবকাঠামো প্রকল্প এবং একটি পানি সম্পদ বিষয়ক প্রকল্প। একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মঙ্গলবার বিকেলে এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। এক সংক্ষিপ্ত প্রেস বিফ্রিংয়ে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এ তথ্য জানান। বৈঠকে অনুমোদন পাওয়া দুটি ভৌত-অবকাঠামো প্রকল্প হলো- ২০৫ কোটি টাকা ব্যয়ে কুমিল্লা অঞ্চলের (বিভাগ) জেলা সড়ক উন্নয়ন প্রকল্প ও ১৮১ কোটি টাকার গাজীপুর জেলার কাশিমপুরে ঢাকা কেন্দ্রীয় কেন্দ্রীয় কারাগার নির্মাণ (২য় সংশোধিত) প্রকল্প। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পটি হচ্ছে-১২২ কোটি টাকার তিস্তা ব্যারেজ থেকে চণ্ডিমারী পর্যন্ত তিস্তা নদীর বাঁ তীর সংরক্ষণ প্রকল্প (১ম পর্যায়)। তিনটি প্রকল্পই সম্পূর্ণ সরকারি অর্থে বাস্তবায়িত হবে বলে জানান পরিকল্পনামন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/১৯৫৬ঘ.