২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনা কর্মকর্তার মৃত্যু

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা দাউদকান্দি সেতুর উপর প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক সেনা কর্মকর্তা মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Mar 2009, 01:48 PM

Updated : 26 Aug 2022, 11:08 AM

মুন্সীগঞ্জ, মার্চ ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মঙ্গলবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা দাউদকান্দি সেতুর উপর প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক সেনা কর্মকর্তা মারা গেছেন। নিহত সেনা কর্মকর্তা হলেন- সেকেন্ড লেফটেন্যান্ট গোলাম ফাইজুল কবীর। তিনি কুমিল্লা থেকে ঢাকা আসছিলেন। মুন্সীগঞ্জের পুলিশ সুপার (এসপি) বিশ্বাস আফজাল হোসেন বিডিনিউজ ২৪ ডটকমকে বলেন, বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলটি সেতুর ঢালে পড়ে যায়। গুরুতর আহত ফাইজুল কবীরকে গজারিয়া উপজেলার ভবেরচরে একটি হাসাপতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান তিনি মারা গেছেন। বিডিনিউজ ২৪ ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯৪৬ ঘ.