ঢাকা, মার্চ ০৩ ((বিডিনিউজ ২৪ ডটকম)- পিলখানা বিদ্রোহের পর বেঁচে যাওয়া বিডিআর এ কর্মরত সব সেনা কর্মকর্তাকে অতিশিগিগরই পিলখানা সদরদপ্তরে যোগদানের অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, "২৫ ফেব্র"য়ারি বিডিআর সদর দপ্তরে পিলখানায় বিদ্রোহ ও ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডের সময় পিলখানায় কর্মরত যেসব সামরিক বাহিনীর অফিসারবৃন্দ বিভিন্নভাবে প্রাণে বেঁচে আসতে পেরেছেন, তাদের অতিশিগগিরই পিলখানা সদরদপ্তরে যোগদানের বিশেষ অনুরোধ জানানো যাচ্ছে।"
বিডিনিউজ ২৪ ডটকম/এসএম/জিএনএ/১৫১৬ ঘ.
bdnews24