ঢাকা মার্চ ০২ (বিডিনিউজ ২৪ ডটকম)- রাজধানীর হাজারীবাগ থানায় বিডিআর সদর দপ্তরের আশেপাশের এলাকা থেকে গ্রেনেড, স্বয়ক্রিয় অস্ত্রসহ বেশকিছু গুলি উদ্ধার করেছে পুলিশ।
হাজারীবাগ থানার সহ পরিদর্শক ইসমাইল বিডিনিউজ২৪ডটকমকে জানান, সোমবার সকাল সাড়ে দশটায় গণকটুলি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে বিডিআর সদর দপ্তরের দেওয়ালের পাশ থেকে ২টি গ্রেনেড, ৭০ রাউন্ড এসএমজির গুলি ও একটি ম্যাগাজিনে থাকা ৭ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়েছে।
এছাড়া রোববার রাত সাড়ে ১০টায় এলাকার এক বাড়ির আঙিনা থেকে ৬০ রাউন্ড গুলিসহ একটি এসএমজি ও ১৯/৮ চরকঘাটায় পথে পড়ে থাকা একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।
হাজারীবাগ থানার এই কর্মকর্তা জানান, এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।
এছাড়া গণকটুলি কলোনির ভেতর অভিযান চালিয়ে র্যাব-২ ৬৫ রাউন্ড চীনা রাইফেলের গুলি উদ্ধার করেছে। সোমবার র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে বিডিআর অস্ত্রটি ফেলে গেছে।
বিডিনিউজ ২৪ ডটকম/এসআইটি/এসকে/২৩৩৬ঘ.
bdnews24