২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রী সৌদি আরব যাচ্ছেন ৭ মার্চ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র উমরাহ হজ পালন এবং বিডিআর সদর দপ্তরে নারকীয় ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের রুহের মাগফেরাত কামনার জন্য আগামী ৭ মার্চ সৌদি আরব যাচ্ছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2009, 03:30 PM

Updated : 26 Aug 2022, 11:07 AM

ঢাকা, মার্চ ০২ (বিডিনিউজ ২৪ ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র উমরাহ হজ পালন এবং বিডিআর সদর দপ্তরে নারকীয় ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের রুহের মাগফেরাত কামনার জন্য আগামী ৭ মার্চ সৌদি আরব যাচ্ছেন। গত ৬ ফেব্র"য়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি শেখ হাসিনার প্রথম বিদেশ সফর। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিবৃতিতে বলা হয়, "প্রধানমন্ত্রী উমরাহ হজ পালন করবেন এবং বিডিআর সদর দপ্তরে মর্মান্তিক ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের রুহের মাগফেরাত কামনা করবেন।" ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন নাসের আল বুসাইরি সাংবাদিকদের বলেন, " শেখ হাসিনা আগামী ৮ মার্চ সৌদি বাদশাহর সঙ্গে সাক্ষাৎ করবেন।" সোমবার সৌদি রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী আগামী ১১ মার্চ দেশে ফিরবেন বলে রাষ্ট্রদূত জানান। ড. আবদুল্লাহ বিন নাসের আল বুসাইরি আরো বলেন, আলোচনার মাধ্যমে বিডিআর বিদ্রোহ অবসানে বাংলাদেশ সরকারের অবস্থানের প্রতি তার সরকার সমর্থন দিয়েছিল। এদিকে ঢাকায় পাকিস্তানের হাইকমিমনার আলমগীর বাবর সোমবার দীপু মনির সঙ্গে তার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়ে সাক্ষাৎ করেন। বিডিনিউজ ২৪ ডটকম/কেআরসি/এইচএ/২১২০ঘ.